Tuesday, September 22, 2026
বাড়িখবররাজ্যঅনুষ্ঠিত হল ইন্ডিজিনিয়াস ওমেন্স ফ্রন্ট অফ তিপ্রার ত্রী বার্ষিক রাজ সম্মেলন

অনুষ্ঠিত হল ইন্ডিজিনিয়াস ওমেন্স ফ্রন্ট অফ তিপ্রার ত্রী বার্ষিক রাজ সম্মেলন

শনিবার রাজধানীর খেজুরবাগানস্থিত ভগত সিং যুব আবাস কেন্দ্রে অনুষ্ঠীত হল রাজ্য সরকারের শরীক দল আই পি এফ টির মহিলা সংগঠন ইন্ডিজিনিয়াস ওমেন্স ফ্রন্ট অফ তিপ্রার ত্রী বার্ষিক রাজ সম্মেলন । এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন আই পি এফ টি সম্পাদক প্রেম কুমার রিয়ায়ং এবং মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া । এদিনের সম্মেলনের মুল লক্ষ হল সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা । সেই লক্ষে এদিনের সম্মেলনে গঠিত হয়েছে নতুন রাজ্য কমিটি । এদিন সংবাদ মাধ্যমকে মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া বলেন পৃথক রাজ্যের দাবীকে সামনে রেখে স্বর্গীয় এন সি দেব্বমার হাত ধরে আত্মপ্রকাশ হয়েছিল আই পি এফ টি দলের , পরে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি সাথে জোট হয়ে রাজ্যে পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিল এই আঞ্চলিক দলটি , তখনকার সময় রাজ্যে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে গঠিত আন্দোলনগুলিতে এই সংগঠনের মহিলা সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল । কিন্তু বিগত কয়েক বছর ধরে সংগঠনটি দুর্বল হয়ে পড়েছে তাই সংগঠনটিকে পুনরায় চাঙ্গা করে তুলতে এই সম্মেলনের আয়জন বলে জানান । তাছাড়া তিনি আশা ব্যাক্ত করেন এই সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটি বিগত দিনের ন্যায় শক্তিশালী হয়ে আবারো ময়দানে ঝাপাবে বলে । এদিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশা মহিলা কার্যকরতাদের উপস্থিতি ছিল লক্ষনিয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য