Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদধর্ষকেদের সমর্থন করার কোন প্রশ্নই নেই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত খবরের তীব্র প্রতিবাদ...

ধর্ষকেদের সমর্থন করার কোন প্রশ্নই নেই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত খবরের তীব্র প্রতিবাদ জানিয়ে খোয়াইয়ের বিধায়কের প্রেস মিট।

খোয়াই প্রতিনিধি..২৩শে জুলাই…..গত বৃহস্পতিবার বিকেলে ১৪ বছরের দুই নাবালক কর্তৃক এক নয় বছরের নাবালিকার ওপর সংঘটিত যৌন নির্য্যাতনের ঘটনার অভিযোগ সংক্রান্ত এক খবরে খোয়াই এর বিধায়ক নির্মল বিশ্বাসকে জড়িয়ে যা লেখা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন খোয়াইয়ের বামফ্রন্ট বিধায়ক নির্মল বিশ্বাস প্রেস মিনিটের মাধ্যমে।খবরটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানান বিধায়ক।উল্লেখ্য যে, বৃহস্পতিবার খোয়াই শহর লাগুয়া বনকর এলাকার দুই নাবালক কর্তৃক এক নাবালিকার ওপর যৌন নির্য্যাতনের ঘটনার অভিযোগ উঠে।পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে।আদালতের নির্দেশ অনুসারে ধৃত দুই অভিযুক্ত নাবালককেই ২৭শে জুলাই পর্য্যন্ত আগরতলায় একটি সরকারী হোমে পাঠানো হয়েছে।রবিবার একাধিক প্রভাতী সংবাদপত্রে ও বৈদ্যুতিন মিডিয়ায় এ সম্পর্কিত সংবাদ পরিবেশন করে সেখানে খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস জঘন্যতম ঘটনাকে প্রশ্রয় দিয়ে অভিযুক্তদের বাড়ীতে পুলিশী প্রহরার ব্যাবস্থা করেছেন বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগের কথা বলা হয়েছে। শেষে বিধায়ক নির্মল বিশ্বাস রবিবারই স্থানীয় সাংবাদিকদের সি পি আই এম র সদর জেলা কার্য্যালয়ে আহ্বান করে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ সম্পর্কিত সংবাদে তাকে জড়িয়ে যা লেখা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন এধরনের ঘটনায় অভিযুক্তদের প্রশ্রয় দেওয়ার কোন প্রশ্নই আসে না।আমি বা আমার দল সি পি আই এম কোন সময়েই এধরনের ঘটনাকে প্রশ্রয় দেয়না।তিনি অভিযুক্তদের বাড়ীতে পুলিশী প্রহরা ও সুরক্ষার ব্যাবস্থা করে দিয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে একাধিক সংবাদপত্রে ও বৈদ্যুতিন মিডিয়ায় যা বলা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই বিধায়ক মন্তব্য করেন।এই বিষয়ে তিনি এও বলেন এলাকাবাসী বলে যা প্রচার করা হচ্ছে সেটা আসলে শাসকদলের লোকজনই প্রচার করছেন বলে জানান বিধায়ক নির্মল বিশ্বাস।সরকারী কোন আধিকারিক বা কোন সরকারী অফিসে কোনরকম যোগাযোগ করে তিনি অভিযুক্তদের বাড়ীতে পুলিশী প্রহরার ব্যাবস্থা করে দিয়েছেন বলে যদি এরকমের কোন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ কারোর কাছে থাকে তাহলে তা জনসমক্ষে প্রকাশ করার যে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান বিধায়ক নির্মল বিশ্বাস।তিনি স্পষ্টই জানান যে,এলাকাবাসীর অভিযোগ বলে তাকে জড়িয়ে যা বলা হয়েছে তা সবটাই শাসকদলের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।শাসক দলের এই ধরনের অপপ্রচারকে প্রশ্রয় না দিতে অনুরোধ রাখেন জনগণের কাছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য