Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াইয়ে নির্য্যাতিতা নাবালিকার বাড়ীতে গেলেন নারী সমিতির নেত্রীবৃন্দরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে...

খোয়াইয়ে নির্য্যাতিতা নাবালিকার বাড়ীতে গেলেন নারী সমিতির নেত্রীবৃন্দরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হলো মহিলা থানায় ।

খোয়াই প্রতিনিধি,২৩শে জুলাই……গত বৃহস্পতিবার বিকেলে খোয়াইয়ের যৌন নির্য্যাতনের শিকার নাবালিকার বাড়ীতে গেলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রীরা।ঘটনার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়ে সংগঠনের পক্ষ থেকে মহিলা থানার পুলিশের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।বৃহস্পতিবার খোয়াই শহরের বনকর এলাকার দুই ১৪ বছরের নাবালক কর্তৃক এক নয় বছরের নাবালিকার ওপর যৌন নির্য্যাতনের ঘটনার অভিযোগ উঠে।রবিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমার নেত্রীবৃন্দরা নির্য্যাতিতা নাবালিকার বাড়ীতে গিয়ে কথা বলেন মেয়েটি সহ তার পরিবারের লোকজনদের সাথে।সংগঠন নির্য্যাতিতা নাবালিকার পাশে থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে আন্তরিকভাবেই সোচ্চার বলে সংশ্লিষ্ট পরিবারটিকে আশ্বস্ত করেন।এরপরেই নারীনেত্রীরা খোয়াই মহিলা থানায় গিয়ে ভারপ্রাপ্ত কার্য্য কারকের সাথে সাক্ষাত করে নাবালিকার ওপর যৌন নির্য্যাতনের ঘটনার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।এসময় পুলিশ নারী নেত্রীদের জানান যে, ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এদের নিয়ে এসেছে।আদালতে ও ধৃতদের তোলা হয়েছে।নারী নেত্রীদের মধ্যে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির জেলা সভানেত্রী রাধারাণী দেববর্মা, জেলা সম্পাদিকা গায়েত্রী দত্ত, মহকুমা সম্পাদিকা গৌরী পাল, নারীনেত্রী হেপী চক্রবর্তী, রত্না চক্রবর্তী ও রত্না দাস পুরকায়স্থ সহ আরো অনেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য