Tuesday, March 17, 2026
বাড়িখবরখেলাসিনিয়র মহিলা লিগ ফুটবলে দ্বিতীয় জয় পেল ত্রিপুরা স্পোর্টস স্কুল

সিনিয়র মহিলা লিগ ফুটবলে দ্বিতীয় জয় পেল ত্রিপুরা স্পোর্টস স্কুল

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এখন  মরশুমের সিনিয়র মহিলা লিগ ফুটবল টুর্নামেন্ট। চলতি এই টুর্নামেন্টের সূচি অনুযায়ী শুক্রবার সকালে মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল ও ফুলো ঝানু। নির্ধারিত সময়ের লড়াইয়ে এদিন ফুলো ঝানুকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের স্বাদ পেল স্পোর্টস স্কুলের মেয়েরা। তবে লড়াইটা ছিল বেশ হাড্ডাহাড্ডি। জয়ী দলের পক্ষে এদিন গোল দুটি করে বিনীতা সিনহা ও শ্রেয়া দেব। অপরদিকে নির্ধারিত সময়ের লড়াই শেষ হবার কয়েক মিনিট আগে দিপালী হালাম ফুলো ঝানুর পক্ষে সম্মানজনক একটি গোল করে ম্যাচের জয় পরাজয়ের ব্যবধান খানিকটা কমিয়ে দেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য