ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মরশুমের ঘরোয়া মহিলা লীগ ফুটবল টুর্নামেন্টের সূচি অনুযায়ী বুধবার মাঠে নামে চলমান সংঘ ও ফলো ঝানু। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দলের এই ম্যাচে চলমানকে সহজেই হারিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের মুখ দেখল ফলো ঝানু ক্লাব। এদিন চলমান সংঘের ফুটবলাররা গোটা ম্যাচের কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। তাদের দুর্বলতার সুযোগ গুলিকে কাজে লাগিয়ে ম্যাচ থেকে সহজ জয় কার্যত ছিনিয়ে নেয় ফলো ঝানু।আর তাদের এই জয়ের মূল কান্ডারীরা হলেন মৌসুমী ওরাং ও দিপালী হালাম। মৌসুমীর হ্যাটট্রিক ও দিপালীর জোড়া গোলের সাহায্যেই এদিন চলমানকে সহজে হারিয়ে জয়ের মুখ দেখতে সক্ষম হল ফলো ঝানু।



