Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদআহত দলীয় কর্মীদের পাশে বিকাশ। সেই সঙ্গে বিকাশের হাত ধরে কৃষ্ণপুরে বিজেপিতে...

আহত দলীয় কর্মীদের পাশে বিকাশ। সেই সঙ্গে বিকাশের হাত ধরে কৃষ্ণপুরে বিজেপিতে যোগদানের হিড়িকও অব্যাহত

গত রবিবার মিছিল শেষে বাড়ি ফেরার পথে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছিল তিনজন বিজেপি কর্মী। আহত বিজেপিদের খোঁজখবর নিতে সোমবার সন্ধ্যায় বাইশগড়িয়া এলাকাস্থিত তাদের নিজ নিজ বাসভবনে যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা ভারতীয় জনতা জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের সভাপতি বিকাশ দেববর্মা। এদিন তিনি আহত ওই তিনজন বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করার আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আহত বিজেপি কর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এদিন তাদের নিজ বিধানসভা এলাকার বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে এলাকার মানুষজনদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
অন্যদিকে এদিন সন্ধ্যায়, ভারতীয় জনতা পার্টি ২৯ কৃষ্ণপুর মন্ডলের অন্তর্গত ২২ নং বুথের মহারানীপুর এলাকায় এক সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের প্রাক্তন ওয়ার্ড মেম্বার সহ ১০ পরিবারের ৩৬ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মার হাত ধরে। এদিন এই যোগদান সভাকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তা থেকে শুরু করে বিজেপি দলে যোগদান করা নবাগত ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য