২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনিত প্রার্থী হলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। শনিবার সকালে বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই চারিদিকে উল্লাসে মেতে ওঠে বিজিবি দলের কর্মী সমর্থকরা। এই উল্লাসের পেছনে এটি কারণ রয়েছে বিগত ২৫ বছরে বামফ্রন্টের আমলে বিরোধীদল থেকে স্থানীয় কোন প্রার্থীর নাম ঘোষণা হয়নি যেমনটা ছিল ২০১৮ নির্বাচনকালে স্থানীয় কারো নাম ছিল না আগরতলা থেকে অমিত রক্ষিত এসে নির্বাচনের লড়াই করেছিল যদিও তিনি হেরে যান সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাসের কাছে প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে। এই করতে করতে পাঁচটি বছর অতিক্রান্ত হল ২০২৩-এর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি দলের হয়ে লড়াই করার জন্য অনেকদিন ধরে স্থানীয় একজন কে খুঁজছিল দল যদিও ইতিমধ্যে অনেকর নাম উঠে এসেছে অবশেষে সুব্রত মজুমদারের নাম ঘোষণা দিল বিজেপি দলের কেন্দ্রীয় কমিটি। আর তাতেই আনন্দের জোয়ার বয়ে যায় বিশেষ করে বিজিবি দলের যুব সম্প্রদায়ের মধ্যে। সুব্রত মজুমদারকে স্বাগত জানাতে দলের কর্মীদের উপচে পড়া ভির লক্ষ্য করা যায় মন্ডল প্রাঙ্গণে। তবে অনেক দিনের মনের আশা পূরণ হল খোয়াই বাসীর। স্থানীয় এক ছেলেকে দল প্রার্থী দিয়েছে তাতেই ব্যাপক খুশির জোয়ার বিজিবি দলের সমস্ত কর্মীদের মধ্যে মধ্যে। তবে সুব্রত মজুমদারের সাথে জনগণের জনসংযোগ খুবই ভালো এর থেকে বোঝা যাচ্ছে সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস বনাম বিজেপি দলের প্রার্থী সুব্রত মজুমদারের এবারকার নির্বাচনের লড়াই ২৫ খোয়াই বিধানসভা আসনে জোরদার হবে বলে মনে করছেন অনেকেই। একদিকে উভয় প্রার্থী সমবয়সী সমতলের রাজনীতি করেছে দুজনেরই ভালো পরিমাণের জনসমর্থক হয়েছে এখন দেখার বিষয় নির্বাচন বৈতরণী প্রতিযোগিতায় কে এগিয়ে যায় সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস নাকি বিজেপি প্রার্থী সুব্রত মজুমদার। তবে ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রর এবার কার লড়াইটা জমে উঠবে বলে ধারণা করছেন বিভিন্ন রাজনৈতিক মহল কারণ জনপ্রিয়তার দিক থেকে কেউ কারো থেকে কম যায় না। তবে শেষ কথা বলবে ১৬ই ডিসেম্বর নির্বাচনের পর জনগণ কার দিকে রায় দিয়েছে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্র থেকে বিজিপি দলের প্রার্থী হিসেবে মনোনীত হন সুব্রত মজুমদার এই দিন এক সাক্ষাতে ত্রিপুরা ভবিষ্যৎ প্রতিনিধিকে সুব্রত মজুমদার জানান বিজেপি দল উনাকে নির্বাচন করেছেন পঁচিশ খোয়ার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে নির্বাচনের লড়াইয়ের জন্য। তবে এ লড়াই উনি একা লড়তে পারবেন না কারণ মাত্র হাতেগোনা কয়েকটা দিন রয়েছে উনার কাছে প্রচারের জন্য তাই তিনি নির্বাচনী প্রচারের জন্য দলের সমস্ত অংশের কর্মী-সমর্থক ভাই-বোনদের সহযোগিতা একান্তভাবে কামনা করছেন। কারণ ওদের সাহায্য ছাড়া তিনি এগিয়ে যেতে পারবেন না বলে মনে করেন। যে কোন দলের কর্মীরাই দলের মজবুতভিট তৈরি করে তাই দলের সমস্ত কর্মীদের নিয়ে নির্বাচনের লড়াই করতে চান তাই সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছেন বলে জানান খোয়াই আসনের বিজেপি দলের প্রার্থী সুব্রত মজুমদার। শেষে প্রার্থী সুব্রত মজুমদার কে নিয়ে দলীয় কর্মী-সমর্থকরা আনন্দ উল্লাসের মাধ্যমে মন্ডল কার্যালয় থেকে একটি মিছিল বের করে খোয়াই শহর পরিক্রমা করে।



