খবরে প্রকাশ,, বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে প্রশাসনিকভাবে বিভিন্ন সড়কে নির্বাচন কমিশন এবং পুলিশ যৌথ ভাবে যানবাহন গুলিতে বিশেষ চেকিং জারি রেখেছে। এরই অঙ্গ হিসেবে শনিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের হাওয়ায় বাড়িতে বিশেষ নাকা চেকিং-এ বসে নির্বাচন কমিশন এবং পুলিশের যৌথ টিম। তখন তেলিয়ামুড়া থেকে আগরতলার দিকে যাবার পথে TRO1-D-4431 নম্বরের অটো গাড়িটি আটক করে চেকিং করতে গিয়ে গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় ব্রাউন সুগার। সে গাড়ি চালকের নাম সুদীপ মালাকার তার বাড়ি তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায়। পুলিশ তাকে আটক করে, থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত ব্রাউন সুগারের পরিমাণ জানা না গেলেও এর বাজার মূল্য কয়েক হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে খবর।



