নাকা পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার গাঁজা। ওসি সুব্রতর তেলিয়ামুড়া থানার পুলিশের সামনেই গাঁজার বেগ ফেলে পুলিশের নাকের ডগা দিয়ে পালিয়ে গেল গাঁজা পাচারকারীরা। আর সুব্রতর তেলিয়ামুড়া থানার পুলিশ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিয়ে ঠুঠু জগন্নাথের মত দাঁড়িয়ে রইলেন। এই ঘটনাটি ঘটে, তেলিয়ামুড়া থানাধিন হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট এলাকায় শনিবার রাতে। এব্যাপারে আজ অর্থাৎ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর নন্দন বৈদ্য জানান,,,, গতকাল রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানাধিন হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ভেহিকেল চেকিং করছিল, ঠিক তখনই পুলিশ প্রত্যক্ষ করতে পারে যে একটি গাড়ি থেকে জানালা দিয়ে একটি ব্যাগ ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ ওই ব্যাগটির মধ্যে তল্লাশি চালিয়ে গাঁজা ভর্তি তিনটি প্যাকেট উদ্ধার করে। অন্যদিকে, সুব্রতর তেলিয়ামুড়া থানার পুলিশের নাকের ডগা দিয়ে গাঁজার ব্যাগ ফেলে পাচারকারীরা অনায়াসে চলে যায়। পুলিশ সেই গাঁজার প্যাকেটগুলি উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায় এবং প্যাকেট গুলিতে মোট ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা ছিল বলে জানায় তেলিয়ামুড়া থানার পুলিশ। রবিবার দিন ফলাউ করে সাংবাদিকদের সামনে গাঁজা প্যাকেট গুলি সাজিয়ে পুলিশের বিশাল সাফল্য দেখিয়ে দিল তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত ওসি সুব্রত চক্রবর্তী। এই ঘটনার খবর চাউর হতেই তেলিয়ামুড়া পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রীতিমত ছিছি রব উঠেছে গোটা মহকুমা জুড়ে।।



