তেলিয়ামুড়া খোয়াই মূল সড়ক থেকে মোহরছড়া ক্রিমিসান গ্রাউন্ড পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য বিগত সরকারের আমল থেকেই এলাকাবাসীরা দাবি জানিয়ে আসছিল। কিন্তু ক্ষমতার মসনদে থাকা তৎকালীন বাম সরকার এই রাস্তা নির্মাণ করে দিতে সম্পূর্ণভাবে ব্যার্থ ছিল। অবশেষে ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি জোট সরকার ক্ষমতার মসনদে প্রতিষ্ঠিত হওয়ার পর বিজেপি জোট সরকারের বর্তমান বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় এবং পূর্ত দপ্তরের উদ্যোগে প্রায় ১৫ লাখ টাকা ব্যায়ে নির্মাণ করা হয় তেলিয়ামুড়া খোয়াই মূল সড়ক থেকে মোহরছড়া ক্রিমিসান গ্রাউন্ড পর্যন্ত একটি পাকা রাস্তা। এতে করে ওই এলাকায় বসবাসকারী সাধারণ মানুষজন থেকে শুরু করে, বিদ্যালয়ে যাতায়াত করা ছাত্র-ছাত্রী, এবং এলাকার মানুষজন নিজেদের উৎপাদিত ফসল বাজারজাত করতে কোন প্রকার বেগ পেতে হয় না। এর জন্য এলাকা বাসী’রা বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমুখী কাজকর্ম থেকে শুরু করে বর্তমান বিধায়িকা’কে ধন্যবাদ জ্ঞাপন করেন। মঙ্গলবার বিধায়িকা কল্যাণী রায় ওই এলাকার পাকা রাস্তাটি পরিদর্শন করেন। এদিন বিধায়িকা শ্রীমতি রায় পরিদর্শন কালে সফর সঙ্গী ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন যমুনা দাস সহ অন্যান্যরা।
মোহরছড়া এলাকার মানুষজন এই পাকা রাস্তা পেয়ে খুবই আপ্লুত।



