বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২১শ আগষ্ট……শুক্রবার সকাল ১১টায় প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে খোয়াই জেলা ভিত্তিক এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে।এই
এক দিবসিয় প্রশিক্ষণ শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই আরডি ব্লকের এসসি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য।, দপ্তরের যুগ্ম অধিকতা ডক্টর সম্রাট চৌধুরী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে অতিথিরা বৃক্ষে জল সিঞ্চন এর মাধ্যমে শুভ সূচনা করেন এই প্রশিক্ষণ শিবিরের। পরিশেষে অনুষ্ঠানের অতিথি সমীর কুমার দাস প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কর্মসূচি এবং পশু ,প্রাণী পালনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করতে গিয়ে বলেন সরকারের উদ্দেশে হল যে সকল মা বোনেরা নিজেরদেরকে আর্থিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করতে চান এবং এই ধরনের বিভিন্ন পশু পালন করে থাকেন তাদেরকে বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।এর পাশাপাশি তারা যাতে এই ধরনের পশু পালন করতে গিয়ে তাদের কোন ধরনের খতির মুখে পড়তে না হয় এবং সঠিক ভাবে তারা পশু পালন করতে পারে এর জন্য এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।এর জন্য একজন প্রশিক্ষক এই অনুষ্ঠানে পশু পালক মা বোনদের প্রশিক্ষণ দেবেন যে কি ভাবে পশু পাখিদের যত্ন নিতে হয় পাশাপাশি তাদের দেখাসুনা খাওয়া খাদ্যের বিষয়ে ও বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। এবং প্রতিটি পশুকে যাতে বিমা করানো হয় সেই বিষয়ে আলোচনা করা হবে বলে জানান । তবে এই প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষণ নিতে প্রচুর সন্খক মা বোনদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।



