Thursday, July 9, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদগত তিনদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে খোয়াই মহকুমায় তিনটি ত্রাণ শিবিরে ৫০...

গত তিনদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে খোয়াই মহকুমায় তিনটি ত্রাণ শিবিরে ৫০ টি পরিবার আশ্রয় নেয়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই জুলাই…..গত তিনদিন ধরে ভারী বর্ষণের ফলে খোয়াই মহকুমা এলাকার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে । এরমধ্যে খোয়াই জেলার মধ্যে তেলিয়ামুড়া মহকুমা এলাকাতে সাতটি ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ঠিক একই রকম ভাবে প্রস্তুতি ছিল কল্যানপুর এলাকাতে। এছাড়াও খোয়াই এর যে সমস্ত নিম্নাঞ্চল গুলি রয়েছে সেগুলিতে বন্যার জলে প্লাবিত হওয়ায় প্রায় তিনটি ত্রাণ শিবির খোলা হয়েছে তাতে ৫০ থেকে ৬০ টি পরিবার বিভিন্ন যায়গায় আশ্রয় নিয়েছে।এরমধ্যে রয়েছে খোয়াই এর দশরথ দেব মেমোরিয়াল কলেজে, খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন এবং খোয়াই পুর পরিষদের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের হর কুমার অঙ্গনারী সেন্টারে ত্রাণ শিবির খোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্না সিংহ রায়,সহ বিজেপি খোয়াই মন্ডলের সভাপতি অনুকুল দাস, মন্ডল সাধারণ সম্পাদক রঞ্জন দাস, পূর্ত দপ্তরের মহকুমা অধিকারীক সহ এক ঝাক কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে সমস্ত ত্রাণ শিবিরে গিয়ে খোঁজ-খবর নেন এবং বিভিন্ন ত্রাণ শিবির গুলি পরিদর্শন করেন। এবং ত্রাণ শিবিরে থাকা বিভিন্ন শরনার্থীদের খাবারের ব্যবস্থা ও করা হয়েছে।তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও রয়েছে যারা জড়ে ভুগছেন। তাদেরকে চিকিৎসার ব্যবস্থা ও করা হয়েছে বলে জানা যায়। তবে আশা করা হচ্ছে যেসব নিম্নাঞ্চল গুলি বৃষ্টির জলে প্লাবিত হয়েছিল সেইসব এলাকার জল বৃহস্পতিবার দুপুরের পর থেকেই জল কমতে শুরু করেছে ।তাই আশা করা যাচ্ছে শুক্রবার সকালে সবাই নিজ নিজ বাড়িঘরে যেতে পারবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য