Friday, July 10, 2026
বাড়িখবররাজ্যছোট্ট মানশ্রীর চিকিৎসায় সহায়তার হাত, অমরপুরের এক পরিবারের মানবিক উদ্যোগ

ছোট্ট মানশ্রীর চিকিৎসায় সহায়তার হাত, অমরপুরের এক পরিবারের মানবিক উদ্যোগ

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ছোট্ট মানশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন অমরপুরের বীরবল দাস পাড়ার একটি পরিবার।মানশ্রী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছে। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন অমরপুরের বীরবল দাস পাড়ার ওই পরিবার।

সহায়তা প্রদানকালে পরিবারের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তাঁদের এই ক্ষুদ্র উদ্যোগে যদি মানশ্রীর চিকিৎসায় সামান্য হলেও সহায়তা হয়, সেটাই হবে তাঁদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানশ্রীর পরিবার এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সমাজের আরও বিত্তবান ও মানবিক মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে, যাতে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য