Friday, April 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলার দুটি আসনে পুনঃভোট এবং ভোট গননা নিয়ে পুলিশ প্রশাসনের কি...

খোয়াই জেলার দুটি আসনে পুনঃভোট এবং ভোট গননা নিয়ে পুলিশ প্রশাসনের কি ব্যাবস্থা তানিয়ে জেলা পুলিশ সুপারের প্রেসমিট।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ই এপ্রিল…..রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে স্ব-শাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচনের অন্তর্গত ১১ নং আসন মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রের ৫ নন্দকুমার পাড়া জে.বি স্কুলের ভোট কেন্দ্রে বৃহস্পতিবার পুনঃভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে ১০ নং আসন আশারাম বাড়ি কুলাই কেন্দ্রের হাজারি পাড়ার ১৭ নং ভোটকেন্দ্র ভোটাররা সান্তি পূর্ণ ভাবে তাদের ভোট দান সম্পন্ন করতে পারেছে।
রাজ্য নির্বাচন কমিশনের পূর্ব প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত দুই কেন্দ্রে পূর্ববর্তী ভোটগ্রহণ চলাকালীন সময়ে কিছু অনিয়ম ও কিছু বিক্ষিপ্ত ঘটনার প্রেক্ষিতে বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে পুনঃভোটের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং তা চলে বিকেল ৪টা পর্যন্ত ।এই দিন শুরু থেকেই ওই দুই কেন্দ্রে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।এই দিক পুনঃ ভোটকে ঘিরে এলাকায় কৌতূহল ও সতর্কতা দুটিই লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছেল। অন্যদিকে খোয়াইতে ভোট গননাকে কেন্দ্র করে খোয়াই মহকুমা প্রশাসন বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে গননা কেন্দ্র এলাকায়। শুক্রবার খোয়াইতে হতে চলেছে দুটি আসনের ভোট গননা। এ ডি সি নির্বাচনের ৯ নং আসন আশারাম বাড়ি ও হালাহালি এবং ১২ রামচন্দ্র ঘাট আসনের ভোট গননা হতে চলেছে খোয়াই মহকুমা শাসক এর কার্যালয়ে।এই গননাকে কেন্দ্র করে খোয়াই অফিস টিলা এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ জারি করেছে মহকুমা প্রশাসন বলে জানান খোয়াই থানায় ওসি কৃষ্ণধন সরকার।আর সার্বিকভাবে ভাবে দৃষ্টি রেখে বৃহস্পতিবার খোয়াই মহকুমাশাসক এর কার্যালয়ে ৯ নং আসন এবং ১২ আসনে ভোট গননা হতে চলেছে। অন্যদিকে তেলিয়ামুঢড়া মহকুমাশাসক এর কার্যালয়ে ভোট গননা হবে মহারানী পুর এলাকার। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গননা শুরু হবে ।তেলিয়ামুড়াতে ভোট গননা কেন্দ্র ৮ টেবিলে ৬ রাউন্ডে ভোট গননা হবে। অন্যদিকে খোয়াইতে ১০ টেবিলে ৫ রাউন্ডে ভোট গননার কাজ শেষ হবে বলে জানান প্রসমিটের মাধ্যমে খোয়াই জেলার পুলিশ সুপার বোকাটি জগদীশ্বর রেড্ডি। অন্যদিকে সমস্ত নির্বাচনী দলের প্রার্থী সহ দলের কর্মীদের সাথে কথা বলেছেন যাতে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সেইদিকে নজর রাখতে। পাশাপাশি পুলিশ প্রশাসন ও সেই দিকে নজর রাখছেন।এবং খোয়াই ভোট গননা কেন্দ্র এক এক দিকে এক একটি দলের কর্মীরা থাকবেন।এক দলের সাথে অন্য দলগুলোর মধ্যে যাতে কোন সঙ্ঘাত না হয় সেই বিবেচনানা করে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান খোয়াই জেলার পুলিশ সুপার বোকাটি জগদীশ্বর রেড্ডি। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মীদের নিয়োগ করা হয়েছে ভোট গননা কেন্দ্র। পাশাপাশি কেন্দ্রিয় বাহীনিকেও মোতায়েন করা হয়েছে যাতে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে। এরজন্য জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য