Wednesday, August 26, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদমহিলা মোর্চা খোয়াই জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো কার্যকরণী বৈঠক বিজেপির জেলা...

মহিলা মোর্চা খোয়াই জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো কার্যকরণী বৈঠক বিজেপির জেলা সদর কার্যালয়ে

প্রতিনিধি খোয়াই …. মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ খোয়াই লালছড়া স্থিত বিজেপির জেলা সদর কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল মহিলা মোর্চা খোয়াই জেলা কমিটির উদ্যোগে কার্যকরণী বৈঠক। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী অপর্ণা সিংহরায়, মহিলা মোর্চার রাজ্য সহ-সভানেত্রী রত্নাকর, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, সদস্য সুব্রত মজুমদার, বিজেপির খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর দাস, জলি বর্মন সহ আরো অন্যান্যরা। এদিন অনুষ্ঠানের প্রথমে জেলা কার্যালয়ের বাইরে পতাকা উত্তোলন করেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী অপর্ণা সিংহ রায়। এরপর প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। প্রদীপ প্রজ্জলন করেন জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। এদিন কার্যকরণী বৈঠকে মূল আলোচ্য বিষয়গুলি ছিল কেন্দ্রীয় বিজেপি সরকারের বিগত তিন বছরের বিভিন্ন কাজকর্মের রূপরেখা তুলে ধরা এবং আগামী দিনের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা। এছাড়া বিজেপি দলের রাজ্য কমিটির নির্দেশে প্রতি তিন মাস পর পর কার্যকরণী বৈঠক করা নির্দেশও দেওয়া হয়েছিল যদিও ধারাবাহিকভাবে প্রতি তিন মাস অন্তর অন্তর মহিলা মোর্চার উদ্যোগে কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া কেন্দ্রীয় সরকারের দ্বারা ঐতিহ্য সরল অ্যাপ মোবাইলে ডাউনলোড কড়ার জন্য অনুরোধ জানানো হয় যাতে করে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ান জানা যায় এবং সেই কাজের খতিয়ানগুলি জনসমক্ষে প্রচারের জন্য এই অ্যাপ অনেক কাজে লাগে বলে জানান মহিলা মোর্চার জেলার সভানেত্রী অপর্ণা সিংহ রায়। এছাড়া আগামী দিন মহিলাদেরকে সসক্তি করণ করার লক্ষ্যে মহিলা মোর্চা কেই এগিয়ে এসে কাজ করতে হবে। শুধু তাই না মহিলাদের নিরাপত্তার ও আত্মনির্ভর করার ক্ষেত্রেও মহিলা মোর্চা কে এগিয়ে এসে সাহায্য করতে হবে। এছাড়া যেসব মহিলারা নিপীড়িত লাঞ্ছিত ঐ সকল মহিলাদের সাথে কথা বলে তাদেরকে সুবিচার পাইয়ে দিতে মহিলা মোর্চা দের কে এগিয়ে আসার আহ্বান রাখেন। তাছাড়া দলের স্বার্থে মহিলা মোর্চাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে যাতে করে আগামী দিন বিজেপি দলের হাতকে আরো মজবুত করা যায় এই ধরনের বিভিন্ন আলোচনা করা হয়। শেষে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা একে একে বক্তব্য রাখেন এবং খোয়াই জেলা মহিলা মোর্চার উদ্যোগ কার্যকরণী বৈঠকে এই দিন বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য