গত ১০-১০-২০২৬ ইং রোজ শনিবার গৃহবধূ হতেমা বেগম তার ৯ বছরে ছেলেকে নিয়ে নবীনগর তার স্বামী বাড়ী থেকে পালিয়ে, নিজ বাবার বাড়ী চড়িলাম বিধানসভার অন্তগর্ত রামছড়া রেনু মিয়া বাড়ীতে চলে যায়।এই বিষয়ে বিশালগড় থানায় লিখিত আকারে জানানো হয়।কিন্তু দিন অতিবাহিত হওয়ার পর ০৩ -১১-২০২৬ ইং রোজ মঙ্গলবার হাসেনা বেগম তার নাতি রাজ বীর চৌধুরীকে দেখতে ও পড়াশোনা খোঁজ নিতে রামছড়া গৃহবধূ হতেমা বাবার গেলে শ্বাশুড়ি হাসেনা বেগম। গৃহবধূ হতেমা বেগমের পিতা রেনু মিয়া, ভাই মাসুক মিয়া, হতেমা বেগম তিন মিলে গৃহবধূ শ্বশুরী উপর অমানবিক শারীরিক নিগৃহ ও মারধোর করে।এই বিষয়ে হাসেনা বেগম বিশালগড় থানায় ০৬-১১-২০২৬ তারিখে তিনজন গৃহবধূ হতেমা বেগম,রেনু মিয়া,মাসুক মিয়া নামে অভিযোগ জানানো হয়। কিন্তু অত্যান্ত দূ:খের বিষয় একজন বিধবা মহিলাকে শারীরিক নিগৃত ও মারধোর করার পরও লিখিত অভিযোগ জানানো পরেও, বিশালগড় থানার তিনজন অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনী প্রদক্ষেপ গ্রহন করেননি। অপরাধ করার পর যদি অভিযুক্তরা আইনে ধরা ছোঁয়া বাইরে বুক ফুলিয়ে ঘোরে বেড়াচ্ছে।এভাবে যদি অপরাধ করে অভিযুক্তরা পার পেয়ে যায়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।



