Friday, November 20, 2026
বাড়িখবররাজ্য৩৯ নম্বর ওয়ার্ডে ৭২ বছরের কংগ্রেস সমর্থককে মারধরের অভিযোগ, আহত বৃদ্ধকে হাসপাতালে...

৩৯ নম্বর ওয়ার্ডে ৭২ বছরের কংগ্রেস সমর্থককে মারধরের অভিযোগ, আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলেন প্রার্থী

আগরতলা: আগামী ২৭ নভেম্বর আগরতলা পৌর নিগম-সহ রাজ্যের বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে। একদিকে বিভিন্ন দলের প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার চলছে, অন্যদিকে নির্বাচনী আবহে একের পর এক হামলা ও সংঘর্ষের অভিযোগ সামনে আসছে। এবার আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের এমবি টিলা এলাকায় এক প্রবীণ কংগ্রেস সমর্থককে মারধরের অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার সকালে ৭২ বছর বয়সি কংগ্রেস সমর্থক রতন কুমার দত্ত বাড়ি থেকে বেরিয়ে এমবি টিলা বাজারে চা খেতে গিয়েছিলেন। সেই সময় কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার কারণ দেখিয়ে কয়েকজন ব্যক্তি তাঁর উপর চড়াও হন এবং মারধর শুরু করেন। হামলায় গুরুতরভাবে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ৩৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ দাস। তিনি আহত রতন কুমার দত্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য আগরতলার আইজিএম হাসপাতালে নিয়ে যান। এদিকে, দলীয় সমর্থকের উপর হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, পশ্চিম জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় এবং দীপক কুমার দাস। তাঁরা আহত ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের আগে বিরোধী দলের কর্মী-সমর্থকদের ভয় দেখানোর উদ্দেশ্যেই এ ধরনের হামলার ঘটনা ঘটানো হচ্ছে। তাঁরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নির্বাচনের আগে একজন প্রবীণ নাগরিকের উপর এই হামলার অভিযোগকে কেন্দ্র করে ৩৯ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার, এই ঘটনায় পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য