Friday, November 20, 2026
বাড়িখবররাজ্যপুর নির্বাচন ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পর্যালোচনা, পশ্চিম ত্রিপুরায় উচ্চপর্যায়ের বৈঠক রাজ্য...

পুর নির্বাচন ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পর্যালোচনা, পশ্চিম ত্রিপুরায় উচ্চপর্যায়ের বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের

আগরতলা: আগামী ২৭ নভেম্বর রাজ্যের আগরতলা পৌর নিগম-সহ বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনের দিন যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ জেলা স্তরের রিভিউ মিটিং। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী, আইজি (আইনশৃঙ্খলা) মঞ্চক ইপ্পার, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক, পুলিশ সুপার, বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী নিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভোটগ্রহণের আগে ও ভোটের দিন যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও মজবুত করার বিষয়েও আলোচনা হয়। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। শুধু পশ্চিম ত্রিপুরা জেলাতেই নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করছেন রাজ্য নির্বাচন কমিশনার। সিপাহীজলা জেলা ছাড়াও দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া ও সাব্রুমে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা ও নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে ২৭ নভেম্বরের পুর নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা ক্রমশ বাড়ছে। নির্বাচন কমিশনের এই ধারাবাহিক পর্যালোচনা ও প্রস্তুতি শেষ পর্যন্ত কতটা শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে পারে, এখন সেদিকেই নজর রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য