Tuesday, October 20, 2026
বাড়িখবররাজ্যইন্দ্রনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সাহায্য প্রশাসনের, এলাকা পরিদর্শনে সদর এসডিএম

ইন্দ্রনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সাহায্য প্রশাসনের, এলাকা পরিদর্শনে সদর এসডিএম

আগরতলার ইন্দ্রনগর কালীমন্দির সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন। গতকাল রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি, ঘটনার পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান সদর মহকুমার এসডিএম মানিক লাল দাস। জানা গেছে, ইন্দ্রনগর কালীমন্দির সংলগ্ন বড় ব্রিজের পাশে সঞ্জীব ভৌমিকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাড়ির ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘরে খোকন দেবনাথ তাঁর পরিবার নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ উপস্থিত না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সদর এসডিএম মানিক লাল দাস। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি ও পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। দুর্গাপুজোর উৎসবের আবহে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে প্রশাসনের এই সহায়তা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য