Tuesday, October 20, 2026
বাড়িখবররাজ্যমহাষ্টমীতে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, কুমারী মা বেদান্তিকাকে ঘিরে ভক্তদের উপচে...

মহাষ্টমীতে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, কুমারী মা বেদান্তিকাকে ঘিরে ভক্তদের উপচে পড়া ভিড়

দুর্গাপুজোর মহাষ্টমী তিথিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তির আবহে মুখরিত হয়ে উঠল আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন। বুধবার মহাষ্টমীর পবিত্র লগ্নে মিশনে আয়োজিত হয় ঐতিহ্যবাহী কুমারী পূজা। এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই মিশন প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কুমারী মাকে দর্শন করে পুজো দিতে দূরদূরান্ত থেকে বহু মানুষ উপস্থিত হন। এদিন কুমারী মা হিসেবে পূজিত হয় ছয় বছর বয়সি বেদান্তিকা চক্রবর্তী। তাঁর বয়স ৬ বছর ২৮ দিন। বেদান্তিকার বাবা বিশ্বজিৎ চক্রবর্তী এবং মা বর্ণিতা ভট্টাচার্য। তাঁদের বাড়ি আগরতলার কলেজটিলা এলাকায়।হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজায় একটি বালিকার মধ্যে দেবী দুর্গার মাতৃশক্তি ও পবিত্রতার প্রতীকী আরাধনা করা হয়। বিশেষ করে দুর্গাপুজোর মহাষ্টমী তিথিতে এই পূজার আধ্যাত্মিক তাৎপর্য অত্যন্ত গভীর। দেবীকে কুমারী রূপে আরাধনার মধ্য দিয়ে নারীশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে প্রতি বছরের মতো এবারও কুমারী পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায়। পূজার আচার-অনুষ্ঠান, মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় পরিবেশে মিশন প্রাঙ্গণ হয়ে ওঠে ভক্তিময়। কুমারী মায়ের দর্শন ও আশীর্বাদ লাভের আশায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেন বহু ভক্ত। দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ এই কুমারী পূজা মহাষ্টমীর ধর্মীয় আবহকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের এই আয়োজনের মধ্য দিয়ে ভক্তি, ঐতিহ্য এবং নারীশক্তির প্রতি শ্রদ্ধার বার্তা ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য