Monday, September 14, 2026
বাড়িখবররাজ্য৩৪ নম্বর ওয়ার্ডে আধুনিক ওয়ার্ড অফিস নির্মাণের উদ্যোগ

৩৪ নম্বর ওয়ার্ডে আধুনিক ওয়ার্ড অফিস নির্মাণের উদ্যোগ

আগরতলা শহরের নাগরিক পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে এবার নতুন করে ওয়ার্ড অফিস নির্মাণের উদ্যোগ নিল আগরতলা পুর নিগম। সেই পরিকল্পনার অংশ হিসেবে সোমবার আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের বিপরীতে আগরতলা পুর নিগমের নিজস্ব জায়গাতেই নির্মাণ করা হবে এই নতুন ওয়ার্ড অফিস। আধুনিক পরিকাঠামোকে সামনে রেখে প্রস্তাবিত অফিসটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে আগামী দিনে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা নিজেদের এলাকাতেই পুর নিগমের বিভিন্ন পরিষেবা ও নাগরিক সংক্রান্ত কাজের সুযোগ আরও সহজে পাবেন বলে আশা করা হচ্ছে। সোমবারের এই ভূমিপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, কর্পোরেটর নিতু গুহ দে-সহ পুর নিগমের অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ওয়ার্ড অফিস নির্মাণের কাজের সূচনা করা হয়।

অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবাকে আরও শক্তিশালী করার জন্য ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের বেশ কিছু ওয়ার্ডে এখনও নিজস্ব ওয়ার্ড অফিসের জায়গা নেই। আবার কোথাও পুরনো ও জরাজীর্ণ পরিকাঠামোর কারণে নাগরিক পরিষেবা প্রদানে নানা অসুবিধা রয়েছে। এই সমস্যাগুলি দূর করতেই পর্যায়ক্রমে নতুন ওয়ার্ড অফিস নির্মাণ এবং পুরনো অফিসগুলিকে আধুনিক পরিকাঠামোয় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ হিসেবে ৩৪ নম্বর ওয়ার্ডে নতুন এই অফিস নির্মাণ করা হচ্ছে। মেয়র আরও জানান, ইতিমধ্যেই আগরতলা শহরের ১৫টি ওয়ার্ড অফিস নির্মাণ করা হয়েছে। আগামী দিনেও প্রয়োজন অনুযায়ী অন্যান্য ওয়ার্ডে অফিস নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন করে নির্মিত ওয়ার্ড অফিসগুলিতে আধুনিক পরিকাঠামোর পাশাপাশি নাগরিকদের বিভিন্ন পুর পরিষেবা প্রদানের উপযুক্ত ব্যবস্থা থাকবে। পুর নিগমের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত কাজের জন্য দূরের অফিসে ছুটতে হবে না। নিজ নিজ ওয়ার্ডের অফিস থেকেই বিভিন্ন পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুর নিগমের প্রশাসনিক যোগাযোগও আরও সহজ হবে বলে মনে করছে পুর নিগম। ৩৪ নম্বর ওয়ার্ডে নতুন ওয়ার্ড অফিস নির্মাণের মধ্য দিয়ে নাগরিক পরিষেবাকে আরও বিকেন্দ্রীকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুর নিগমের উদ্যোগ আরও একধাপ এগিয়ে গেল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য