আগরতলায় উদ্বোধন হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের, TGBOA-র ৩৬তম বার্ষিক সাধারণ সভা। ২২ ও ২৩ আগস্ট দু’দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়েছে আগরতলার একটি বেসরকারি হোটেলে। ২২ ও ২৩ আগস্ট দু’দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়েছে আগরতলার একটি বেসরকারি হোটেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন AIRRBOF-এর সাধারণ সম্পাদক শ্রী সৃজন কুমার পাল। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AIRRBOF-এর সভাপতি শ্রী সাগর এস. জোশী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দু’দিনের এই সভায় ব্যাংকিং পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি অফিসারদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা এবং সংগঠনের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।



