Friday, August 7, 2026
বাড়িখবররাজ্যপূর্ব আগরতলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, নেশা কারবার ও সেবনের অভিযোগে ২৩...

পূর্ব আগরতলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, নেশা কারবার ও সেবনের অভিযোগে ২৩ জন আটক।

রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছে পুলিশ। পূর্ব আগরতলা থানার বিশেষ অভিযানে মাদক কারবার ও নেশা সেবনের অভিযোগে একদিনেই ২৩ জনকে আটক করা হয়েছে। ত্রিপুরায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। সম্প্রতি মাদকদ্রব্যের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। সেই নির্দেশের পর অভিযান আরও জোরদার করেছে বিভিন্ন থানা।

এরই অংশ হিসেবে শুক্রবার পূর্ব আগরতলা থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে একযোগে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মাদক কারবার, মাদক কেনাবেচা এবং নেশা সেবনের অভিযোগে মোট ২৩ জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পূর্ব থানা এলাকার কয়েকটি স্থানে মাদক সংক্রান্ত বেআইনি কার্যকলাপের অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়। আটক সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, সমাজকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে। মাদক কারবার, নেশা সেবন কিংবা এ ধরনের কোনো বেআইনি কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য