Monday, August 3, 2026
বাড়িখবররাজ্যনেশামুক্ত সমাজ গঠন ও স্বেচ্ছায় রক্তদানে বৃহৎ উদ্যোগ, আগরতলায় ব্রহ্মাকুমারীদের দুই কর্মসূচির...

নেশামুক্ত সমাজ গঠন ও স্বেচ্ছায় রক্তদানে বৃহৎ উদ্যোগ, আগরতলায় ব্রহ্মাকুমারীদের দুই কর্মসূচির সূচনা

নেশামুক্ত ভারত গঠন এবং মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে আগরতলার আরালিয়া ব্রহ্মাকুমারী কেন্দ্রে সোমবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একদিকে ‘১০ কোটি নেশামুক্তির শপথ (10 Crore Addiction-Free Pledge Mega Campaign)’ কর্মসূচির সূচনা করা হয়, অন্যদিকে ‘ইউনিভার্সাল ব্রাদারহুড ব্লাড ডোনেশন ড্রাইভ’-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আগামী ৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ‘১০ কোটি নেশামুক্তির শপথ’ কর্মসূচি চলবে। এর লক্ষ্য, যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করা এবং একটি নেশামুক্ত, সুস্থ ও শক্তিশালী ভারত গড়ে তোলার অঙ্গীকারে শামিল করা।
এছাড়াও এজন্য উদ্বোধন করা হয়, ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ত্রিপুরাজুড়ে ‘ইউনিভার্সাল ব্রাদারহুড ব্লাড ডোনেশন ড্রাইভ’ পরিচালিত হবে। এই কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং প্রয়োজনে রক্তের ঘাটতি পূরণে সামাজিক অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া কথা বলা হয়।

এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সহ আগরতলা এমবিবি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডঃ বিভাস দেব সহ বি কে জোনালি বেহেনজি ইনচার্জ ব্রহ্ম কুমারী সার্ভিস আসাম, মনিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয় ,ত্রিপুরা সহ বাংলাদেশ । পাশাপাশি এই দিনের এই অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য