Saturday, July 25, 2026
বাড়িখবররাজ্যCpim এর সাংবাদিক সম্মেলন

Cpim এর সাংবাদিক সম্মেলন

রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সরব হলো সিপিআই(এম)। রাজ্য কমিটির বৈঠকের পর পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে পুলিশ মহা নির্দেশকের মৃত্যু থেকে শুরু করে সিজেপির আন্দোলন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি-সহ একাধিক বিষয় নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠক শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

পুলিশ মহা নির্দেশকের মৃত্যু প্রসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। পাশাপাশি সিজেপির চলমান আন্দোলন নিয়েও দলের অবস্থান তুলে ধরেন।

এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিও পুনর্ব্যক্ত করেন জিতেন চৌধুরী। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, এসব বিষয়ে সরকারের জবাবদিহি নিশ্চিত হওয়া উচিত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে জিতেন চৌধুরী বলেন, দেশের ছাত্রসমাজ তাদের আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে কীভাবে গণতান্ত্রিক ও সুষ্ঠুভাবে দেশ পরিচালনার পথ দেখানো যায়। ছাত্রদের এই ভূমিকা গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বার্তা বহন করে বলেও মন্তব্য করেন তিনি।

বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে সরকারের সমালোচনা করে বিরোধী দলনেতা বলেন, সাধারণ মানুষের স্বার্থে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য