Wednesday, July 15, 2026
বাড়িখবররাজ্যশ্রমজীবী মানুষের বিভিন্ন দাবিতে সিটুর বিক্ষোভ মিছিল

শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবিতে সিটুর বিক্ষোভ মিছিল

শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, বিদ্যুৎ বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহারসহ একাধিক দাবিতে বিক্ষোভে সামিল হল সিটু। সদর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ।

শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি তুলে ধরে বিক্ষোভ মিছিলের আয়োজন করল সিটুর সদর মহকুমা কমিটি। মিছিলে শ্রমিক, কৃষিশ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মধ্যে ছিল শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, বিদ্যুৎ বিল কমানো, স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার, জি রাম জি প্রকল্প বাতিল করে পুরোনো ১০০ দিনের কাজ (রেগা) প্রকল্প চালু করা এবং দৈনিক ৭০০ টাকা মজুরি নিশ্চিত করা। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, শহরের দীর্ঘদিনের অকেজো ও বেহাল রাস্তা দ্রুত মেরামতের দাবিও জানানো হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।

বিক্ষোভকারীদের বক্তব্য, সাধারণ মানুষ ও শ্রমজীবী শ্রেণির স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত এই দাবিগুলি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। শ্রমিক ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি সামনে রেখে সিটুর এই বিক্ষোভ মিছিল শহরে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন দেখার, দাবিগুলির বিষয়ে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য