Tuesday, July 14, 2026
বাড়িখবররাজ্যকরা নিরাপত্তার মধ্যে দিয়ে হকার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

করা নিরাপত্তার মধ্যে দিয়ে হকার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

দীর্ঘ আট বছর পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আগরতলা হকার্স ইউনিয়নের নির্বাচন। বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে হকারদের ব্যাপক উৎসাহ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান। অবশেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আগরতলা হকার্স ইউনিয়নের নির্বাচন। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভিড় করেন হকাররা। নতুন নেতৃত্ব বেছে নিতে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তারা।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ভোটকেন্দ্র এবং আশপাশের এলাকায় চলছে কড়া নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে ভোটগ্রহণ।

দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় হকারদের প্রত্যাশাও অনেক বেশি। তাদের আশা, নতুন নেতৃত্ব বাজারের উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ এবং হকারদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কার্যকর ভূমিকা পালন করবে।

দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনার প্রক্রিয়া। এখন নজর সবার—দীর্ঘ আট বছর পর আগরতলা হকার্স ইউনিয়নের নেতৃত্বের দায়িত্ব কার হাতে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য