Wednesday, July 8, 2026
বাড়িখবররাজ্যপুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে নবনির্মিত আধুনিক কার্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র, জনপ্রতিনিধি, পুর প্রশাসনের আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবা আরও উন্নত ও গতিশীল করতে নির্মিত নতুন কার্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির শুভ সূচনা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মানুষের দোরগোড়ায় উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমে পুর পরিষেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও নতুন ভবন নির্মাণকে এলাকার উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। স্থানীয় বাসিন্দারাও নতুন কার্যালয় চালু হওয়ায় বিভিন্ন পুর পরিষেবা আরও সহজে ও দ্রুত পাওয়ার আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য