Tuesday, June 16, 2026
বাড়িখবররাজ্যঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মেয়র দীপক মজুমদারের

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মেয়র দীপক মজুমদারের

গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে কোর্ট চত্বর সংলগ্ন অফিস লেন এলাকায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক দোকান। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল গভীর রাতে কোর্ট চত্বরের অফিস লেন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় অন্তত সাতটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে, সোমবার সকালে এসডিএম অফিসের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ঘটনাস্থলে যান মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর জাহ্নবী দাস দত্ত এবং বরদোয়ালী বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে। তাঁরা ক্ষতিগ্রস্ত দোকানগুলির অবস্থা খতিয়ে দেখেন এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। মেয়র বলেন “যাঁরা এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে রয়েছে প্রশাসন। সরকারি স্তর থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে প্রশাসনিক তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য