Saturday, June 13, 2026
বাড়িখবররাজ্যঅফিস লেন অপহরণ মামলায় মূল চক্রী গ্রেফতার, মোট ধৃত ৫:

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্রী গ্রেফতার, মোট ধৃত ৫:

আগরতলার অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল মাস্টারমাইন্ডকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দেবপ্রসাদ রায়।
তিনি জানান, গত ১৬ মে ২০২৬ তারিখে দুপুরে আগরতলার অফিস লেন এলাকা থেকে এক ব্যক্তিকে গাড়িসহ অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল। এরপর শুক্রবার মামলার মূল চক্রীকে বিশালগড় এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিম থানার পুলিশ।
শনিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানাবে বলে জানান এসডিপিও। এই মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ধারণা, মূল মাস্টারমাইন্ডকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অপহরণকাণ্ডের নেপথ্যে থাকা আরও গুরুত্বপূর্ণ তথ্য ও অন্যান্য জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। তদন্ত অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য