শ্রীনগর থানার ধূপছড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রী ও মেয়ের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শ্রীনগর থানার অন্তর্গত ধূপছড়া এলাকায় স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ, এর জেরেই স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রী সাহারা বেগম এবং কন্যা আসমা বেগমের ওপর ধারালো অস্ত্র ও মারাত্মকভাবে হামলা চালান। হামলায় গুরুতর আহত হন মা ও মেয়ে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরিবারের অভ্যন্তরীণ বিরোধ থেকে এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই সামনে আসবে হামলার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য।



