Sunday, May 24, 2026
বাড়িখবররাজ্যরাজধানীর একটি হোটেলে পুলিশের অতর্কিত অভিযান ঘিরে বিভিন্ন মহলে গুঞ্জন :

রাজধানীর একটি হোটেলে পুলিশের অতর্কিত অভিযান ঘিরে বিভিন্ন মহলে গুঞ্জন :

রাজধানীর একটি হোটেলে পুলিশের অতর্কিত হানা ঘিরে চাঞ্চল্য ।হোটেলে অসামাজিক এবং অবৈধ কার্যকলাপের অভিযোগের ভিত্তিতেই পুলিশের এই হানাদারী বলে জানা গেছে। তবে অভিযানে কোন অসঙ্গতি খুঁজে পায়নি বলে জানান পূর্ব থানার পুলিশ আধিকারিক।

রাজধানীর একাধিক হোটেলে অবৈধ কার্যকলাপ চলছে ।এই হোটেল গুলির মধ্যে মরা চৌমুহনী এলাকার হোটেল বিজয়া পেলেস অন্যতম বলে অভিযোগ। আরো অভিযোগ ,দীর্ঘদিন ধরেই এই হোটেলে অসামাজিক এবং অবৈধ কার্যকলাপ চলছে ।রবিবার দুপুরে এমন একটি অভিযোগ পায় পূর্ব থানার পুলিশ ।অভিযোগ পেয়েই পুলিশ হোটেলে হানা দেয়। তল্লাশিকালে পুলিশ হোটেলের রেজিস্টার খতিয়ে দেখে ।হোটেলে অবস্থান করছেন এমন তিনটি ঘরে গিয়েও তল্লাশি চালায় পুলিশ ।কিন্তু তল্লাশি অভিযানে পুলিশ তেমন কিছু পায়নি।এদিন অভিযান শেষে সাংবাদিকদের এই কথা জানান পূর্ব থানার এস আই সমরেশ চাকমা ।তিনি জানান ,যারা বর্তমানে হোটেলে অবস্থান করছেন তারা আগে থেকে নাম নথিভুক্ত করেই হোটেলে রয়েছেন।

এই হোটেলটিকে ঘিরে শহরের বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে। রাত বাড়লেই নাকি এই হোটেলে মধুচক্রের আসর বসে ।এদিকে পুলিশের এই অভিযান ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনও অভিযোগ উঠেছে খবর পাওয়ার প্রায় দেড় ঘন্টা পর হোটেলে অভিযান চালায় পুলিশ ।ততক্ষণে হোটেল মালিক সবকিছু গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায় ।আরো অভিযোগ ,তল্লাশিকালে পুলিশ কেবলমাত্র রেজিস্টার ভুক্ত কয়েকটি রুমেই অভিযান চালায়। বাকি রুমগুলিতে অভিযান চালায়নি ।হোটেলে পুলিশের এই হঠাৎ নাটকীয় অভিযান ঘিরে বিভিন্ন মহলেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য