Saturday, May 23, 2026
বাড়িখবররাজ্যযোগেন্দ্রনগর রেলস্টেশনে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক, আদালতে প্রেরণ

যোগেন্দ্রনগর রেলস্টেশনে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক, আদালতে প্রেরণ

গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা কলেজ টিলা ফাঁড়ি থানার পুলিশের অভিযানে যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে ৪ কেজি শুকনো গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার ধৃতকে আদালতে তুলে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

একদিকে বহিরাজ্য থেকে রাজ্যে ঢুকছে হেরোইন, ড্রাগস ও নেশাজাতীয় কফ সিরাপ। অন্যদিকে রাজ্যে উৎপাদিত গাঁজা পাচার হচ্ছে বহিরাজ্যে। নেশা কারবারিরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে পুলিশের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অবৈধ এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে একের পর এক সাফল্যও পাচ্ছে পুলিশ প্রশাসন। তারই জ্বলন্ত উদাহরণ মিলল শনিবার আগরতলা কলেজ টিলা ফাঁড়ি থানার অভিযানে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন খবরের ভিত্তিতে ফাঁড়ি থানার এসআই Shyamal Debnath-এর নেতৃত্বে একটি বিশেষ দল যোগেন্দ্রনগর রেলস্টেশনে অভিযান চালায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক যুবককে আটক করে পুলিশ। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৪ কেজি শুকনো গাঁজা। এরপরই ওই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজা বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হয় এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন জানায়। পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো পাচারচক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা নেশা কারবার রুখতে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য