পেট্রোল এবং ডিজেলের উপর থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের জ্বালানি কর তুলে নেওয়া দাবি জানালেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় ।পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিধায়ক সাইকেলের চড়ে এলাকার পরিক্রমা করেন।
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর আহবানে নিজের গাড়ি ব্যবহার অনেক আগেই ছেড়ে দিয়েছিলেন ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায় ।গাড়ির পরিবর্তে তিনি ইলেকট্রিক অটোয় করে এতদিন নিজ এলাকা পরিক্রমা করতেন।শুক্রবার থেকে তিন চাকার বাহন ছেড়ে বাইসাইকেল ধরলেন কংগ্রেস বিধায়ক ।এদিন বাই সাইকেলে করে তাকে নিজ এলাকা পরিক্রমা করতে দেখা গেল। বাইসাইকেলে এলাকা পরিক্রমা কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক কয়েক দিনের মধ্যে দুইবার পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান ।তিনি জানান ,নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় বসেন তখন পেট্রোলের দাম ছিল ৬০ টাকা, ডিজেলের দাম ছিল ৫০ টাকার কিছুটা বেশি ।এখন পেট্রোলের দাম সেঞ্চুরি পেরিয়ে গেছে। ডিজেলের মূল্যও সেঞ্চুরি ছুঁই ছুঁই অবস্থা ।এতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি হবে ।এর প্রভাব পর্বে জনজীবনে ।এই অবস্থায় পেট্রোল এবং ডিজেলের বিক্রয় মূল্যের উপর থেকে রাজ্য সরকারের ২০ শতাংশ এবং কেন্দ্রীয় সরকারের ২০ শতাংশ ট্যাক্স উঠিয়ে নেওয়ার দাবি জানান তিনি ।বিধায়ক বলেন ,পেট্রোল এবং ডিজেলের উপর থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের ট্যাক্স উঠিয়ে নিলেই লিটার প্রতি মূল্য ৪০ টাকা কমে যায় ।এই দাবিতেই সাইকেলের চড়ে এলাকা পরিক্রমা করছেন বলে জানান বিধায়ক গোপাল চন্দ্র রায়।
প্রসঙ্গত উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক দেশবাসীর প্রতি সংযম বার্তার পর গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথার গাড়ি ছেড়ে সাইকেল করে অফিস করছেন। এরপর গাড়ি ছেড়ে সাইকেল ব্যবহার শুরু করলেন বনমালী পুরের কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়।



