Tuesday, May 19, 2026
বাড়িখবররাজ্যশক্তিশালী কার্যকর্তাই শক্তিশালী দল ও সরকার, বললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

শক্তিশালী কার্যকর্তাই শক্তিশালী দল ও সরকার, বললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

দল, সরকার এবং জনগণের সুবিধার্থে কার্যকর্তাদের আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যেই বিজেপির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। মঙ্গলবার চার বড়জলা মণ্ডলের মণ্ডল প্রশিক্ষণ বর্গের সূচনা করে একথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী Pranajit Singha Roy। তিনি জানান, সরকারে থাকাই বিজেপির একমাত্র কাজ নয়।

সারা দেশের পাশাপাশি রাজ্যেও চলছে বিজেপির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান-২০২৬।

এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার নতুন নগর স্কুলে অনুষ্ঠিত হয় চার বড়জলা মণ্ডলের মণ্ডল প্রশিক্ষণ বর্গ।

এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী Pranajit Singha Roy। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল Jagadish Das সহ দলের অন্যান্য নেতৃত্ব।

প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী দলের কার্যকর্তাদের মূল দায়িত্ব ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, প্রান্তিক এলাকার সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে এবং তাদের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিতে হবে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে Pranajit Singha Roy বলেন, সরকারে থাকাটাই বিজেপির একমাত্র কাজ নয়। সংগঠনকে আরও সুদৃঢ় করে সকলের সঙ্গে ঐক্য স্থাপন করাই দলের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, সংগঠন মানেই কার্যকর্তাদের শক্তিশালী করে তোলা। কার্যকর্তারা শক্তিশালী হলেই দল ও সরকার আরও শক্তিশালী হবে। আর তার সুফল পৌঁছে যাবে সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছেও।

এই লক্ষ্যেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে রাজ্যজুড়ে মণ্ডল প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

চার বড়জলা মণ্ডলের এই প্রশিক্ষণ বর্গে মণ্ডল কমিটির পদাধিকারিক, বিভিন্ন বুথের বুথ সভাপতি এবং শক্তিকেন্দ্রের ইনচার্জরা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য