Saturday, April 25, 2026
বাড়িখবররাজ্যরাজনীতিতে ফের একক লড়াইয়ের ঈঙ্গিত বিজেপির

রাজনীতিতে ফের একক লড়াইয়ের ঈঙ্গিত বিজেপির

ত্রিপুরা রাজনীতিতে ফের একক লড়াইয়ের ইঙ্গিত দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এডিসি নির্বাচনের ধাঁচেই আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনেও দল একাই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানানো হয়েছে।

শনিবার রাজ্য বিজেপি দপ্তরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রণজিত সিংহ রায়, সান্তনা চাকমা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এডিসি নির্বাচনে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত সঠিক ছিল এবং পর্যালোচনা বৈঠক থেকেও সেই বার্তাই উঠে এসেছে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখে ভিলেজ কমিটির নির্বাচনেও বিজেপি একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও, জনজাতি অধ্যুষিত অঞ্চলে দলের সংগঠন আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে। দুর্বল এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে সাংগঠনিক ভিত্তি মজবুত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তবে ২০২৮ সালের বিধানসভা নির্বাচন নিয়ে এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানাতে চাননি মুখ্যমন্ত্রী। তিনি জানান, সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা হবে।

রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য