Friday, April 24, 2026
বাড়িখবররাজ্যবাইক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া আগরতলায়

বাইক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া আগরতলায়

বাইকে করে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আগরতলা শহরতলীর বণিক্য চৌমুনী এলাকায়।মৃত যুবকের নাম সৌরভ আচার্য। তিনি বাইকে করে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই সময় আচমকাই একটি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।

দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করেন। এরপর তাকে তড়িঘড়ি করে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য