Friday, April 17, 2026
বাড়িখবররাজ্যএডিসি ভোটে তিপ্রা মথার বিরাট জয়, প্রত্যাশা পূরণ না হলেও উচ্ছ্বসিত বৃষ...

এডিসি ভোটে তিপ্রা মথার বিরাট জয়, প্রত্যাশা পূরণ না হলেও উচ্ছ্বসিত বৃষ কেতু দেববর্মা

এডিসি নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে তিপ্রা মথা। মোট ২৮টি আসনের মধ্যে ২৪টিতে জয় পেয়ে পাহাড়ে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে দলটি। এই জয়ের ফলে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের জোয়ার দেখা গেলেও, প্রত্যাশা পূরণ না হওয়ায় খানিকটা আক্ষেপও প্রকাশ করেছেন দলের অন্যতম সাধারণ সম্পাদক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বৃষ কেতু দেববর্মা।

নির্বাচনী ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃষ কেতু দেববর্মা জানান, “বৃহস্পতিবার রাত পর্যন্ত আমার ধারণা ছিল তিপ্রা মথা ২৬টি আসন পাবে। কিন্তু আমরা ২৪টি আসনে জয়ী হয়েছি। ফলে সামান্য হলেও প্রত্যাশা পূরণ হয়নি, এতে কিছুটা মর্মাহত।”

তবে এই সামান্য আক্ষেপের মাঝেও দলের এই বড় জয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “বিজেপি শুধু জুমলার রাজনীতি করে। তারা সাধারণ মানুষের জন্য কিছুই করেনি। বিশেষ করে বেকার যুবকদের নিয়ে তাদের কোনো ভাবনা নেই।”

তিনি আরও অভিযোগ করেন, এডিসি এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য যে বড় বড় প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছিল, সেগুলি ইচ্ছাকৃতভাবে ফাইলবন্দি করে রাখা হয়েছে। “এই বঞ্চনারই জবাব দিয়েছেন পাহাড়ের মানুষ,”—বলেন তিনি।

ভবিষ্যতের দিকেও ইঙ্গিত করে বৃষ কেতু দেববর্মা জানান, “২০২৮ সালের নির্বাচনে এই বঞ্চনার আরও বড় জবাব দেবে জনগণ।”

রাজনৈতিক মহলের মতে, এই ফলাফল তিপ্রা মথার প্রতি জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন। একইসঙ্গে এটি রাজ্যের রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, আগামী দিনে এই জয়ের ধারাবাহিকতা কতটা বজায় রাখতে পারে তিপ্রা মথা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য