Tuesday, April 14, 2026
বাড়িখবররাজ্যনববর্ষকে সামনে রেখে রাধাগোবিন্দ বৃদ্ধাশ্রমে সদভাবনা সামাজিক সংস্থার বস্ত্রদান

নববর্ষকে সামনে রেখে রাধাগোবিন্দ বৃদ্ধাশ্রমে সদভাবনা সামাজিক সংস্থার বস্ত্রদান

আগামীকাল বাংলা নববর্ষকে সামনে রেখে বৃদ্ধাশ্রমের মায়েদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল সদভাবনা সামাজিক সংস্থা। মঙ্গলবার সংস্থার উদ্যোগে আমতলী বাইপাস রোডের রবীন্দ্রনগর ঘোষপাড়ায় অবস্থিত রাধাগোবিন্দ বৃদ্ধাশ্রমে বসবাসকারী মায়েদের হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয়।

এদিন উপস্থিত থেকে সংস্থার চেয়ারম্যান চিরঞ্জিত দাশগুপ্ত জানান, এই বৃদ্ধাশ্রমের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। আশ্রমে বসবাসকারী মায়েদের নিত্যদিনের প্রয়োজনীয় চাহিদা পূরণে সংস্থা সবসময়ই সচেষ্ট থাকে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে রাধাগোবিন্দ বৃদ্ধাশ্রমটি সমাজে অবহেলিত ও অসহায় মায়েদের আশ্রয়ের স্থান হিসেবে কাজ করে আসছে। বর্তমানে এখানে মোট ১২ জন মা বসবাস করছেন। তাদের দেখভাল ও সার্বিক দায়িত্ব পালন করে ‘আশার আলো’ নামে একটি সামাজিক সংস্থা।

বাংলা নববর্ষের প্রাক্কালে এই উদ্যোগে আশ্রমের মায়েদের মুখে হাসি ফুটতে দেখা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য