Friday, April 17, 2026
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মানুষের পাশে দাঁড়ালেন জনপ্রতিনিধিরা

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মানুষের পাশে দাঁড়ালেন জনপ্রতিনিধিরা

রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মূলে ৮ বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে রামনগর ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় জন্ডিসে আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্তমান মেয়র দীপক মজুমদার এবং ৮ বড়দোয়ালী মন্ডলের সভাপতি শ্যামল কুমার দেব।

এদিন আক্রান্ত পরিবারগুলির খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানীয় জল ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মেয়র দীপক মজুমদার জানান, রাজ্য সরকার মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং যে কোনো বিপদের সময় প্রশাসন সাধারণ মানুষের পাশে রয়েছে। অন্যদিকে, শ্যামল কুমার দেব বলেন, দলীয় কর্মীদের নিয়ে এই ধরনের সামাজিক কাজ ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য