Friday, April 17, 2026
বাড়িখবররাজ্যগোর্খাবস্তি এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

গোর্খাবস্তি এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ।মৃত যুবকের নাম সুশান্ত দে ,বয়স আনুমানিক ২৮ বছর ,পিতা সুজিত দে ।বাড়ি এনসিসি থানাধীন গোর্খা বস্তি নতুন পল্লী এলাকায় ।মাত্র দুই মাস আগে বিয়ে হয়েছিল তার ।হাইকোর্ট সংলগ্ন এলাকায় একটি এসি মেশিনের দোকানে কাজ করতো মৃত যুবক ।এদিন এনসিসি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ।একটি সুইসাইড নোটও পুলিশ উদ্ধার করে ।পারিবারিক অশান্তির জের ধরেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোর্খা বস্তি নতুন পল্লী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য