Saturday, June 27, 2026
বাড়িখবরখেলাএগিয়ে চলো সংঘের উদ্যোগে ওপেন যোগা চ্যাম্পিয়নশিপ

এগিয়ে চলো সংঘের উদ্যোগে ওপেন যোগা চ্যাম্পিয়নশিপ

রাজ্যে যোগাসনের প্রতি নতুন প্রজন্মকে আরও বেশি করে আকৃষ্ট করতে এবং প্রতিভাবান যোগা খেলোয়াড়দের তুলে আনতে এগিয়ে চলো সংঘের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ওপেন যোগা চ্যাম্পিয়নশিপ। শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

যোগাসনের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করে তুলতে এবার অভিনব উদ্যোগ নিল এগিয়ে চলো সংঘ। সংগঠনের উদ্যোগে শনিবার প্রথমবারের মতো আয়োজন করা হয় ওপেন যোগা চ্যাম্পিয়নশিপ। সারাদিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৩০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। বয়সভিত্তিক একাধিক বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা যোগাসনের বিভিন্ন কৌশল, ভারসাম্য, নমনীয়তা ও দক্ষতার মনোমুগ্ধকর প্রদর্শন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে যোগাসন শুধুমাত্র শরীরচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসেবেও দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তাই রাজ্যের ছেলে-মেয়েদের যোগাসনের প্রতি উৎসাহিত করা এবং তাদের আরও দক্ষ করে গড়ে তোলাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগের সেরা পারফরমারদের মধ্যে মোট ৪০ জনকে পুরস্কৃত করা হবে। প্রতিটি বিভাগ থেকে পাঁচজন করে সেরা প্রতিযোগীকে ট্রফি, সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হবে। আয়োজকদের আশা, আগামী বছরগুলোতে আরও বৃহত্তর পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং এর মাধ্যমে রাজ্য থেকে আরও দক্ষ যোগা খেলোয়াড় উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য