Sunday, November 22, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবিজেপি দলের খোয়াই জেলা সভাপতির দ্বারা একটি দোকান ভাংচুরের ঘটনায় ক্ষমা প্রার্থনা...

বিজেপি দলের খোয়াই জেলা সভাপতির দ্বারা একটি দোকান ভাংচুরের ঘটনায় ক্ষমা প্রার্থনা সমির কুমার দাসের।

খোয়াই ২২ শে নভেম্বর……. বিজেপি দলের খোয়াই জেলা সভাপতির দ্বারা একটি চায়ের দোকানে ভাংচুরের ঘটনায় ক্ষমা প্রার্থনা চাইলেন সমির কুমার দাস। খোয়াই বাসি দেখতে পেল যে খোয়াই পুর পরিষদের নির্বাচনের প্রাক্কালে খোয়াই জেলার বিজেপি দলের জেলা সভাপতি সমীর দাসের গুন্ডামি। লাথি মেরে নষ্ট করে দিল একটি ফাস্টফুডের দোকানের বেশ কিছু খাবারের জিনিস ।ঘটনা বিবরণ জানা যায় শনিবার বিকেলে খোয়াই রাধানগর এলাকার এম বাজার সংলগ্ন কড়ক চাই নামক একটি ফাস্টফুডের দোকান রয়েছে। সেখানে খোয়াই জেলা সভাপতি সমীর দাস এবং উনার এক সহপাঠী আর্থাৎ খোয়াই পুর পরিষদের নির্বাচনের ১১ নং ওয়ার্ডের প্রার্থী সাগর দেবও সেই ফাস্টফুড এর দোকানের সামনে বসে সিগারেট খাচ্ছিলেন। সেই সময় দোকানে থাকা এক মহিলা উনাকে বললেন দাদা সিগারেটের ধোঁয়ায় গন্ধ নাকে লাগছে সহ্য করা যাচ্ছে না যদি একটু কষ্ট দূরে গিয়ে সিগারেটটা খান তাহলে ভালো হয়।এই কথা সুন সাগর দেব সেখান থেকে সড়ে যান। কিন্তু দোকানে কর্তব্যরত মহিলার এই কথা শুনে উত্তেজিত হয়ে পড়েন খোয়ায় জেলা সভাপতি সমীর কুমার দাস। তিনি উত্যেজিত হয়ে গালিগালাজ করতে করতে দোকানের শাটারে বেশ কয়েকবার লাথি মারেন এবং দোকানের ভিতরে থাকা বেশ কিছু আসবাবপত্র ও খাবার নষ্ট করে দেন। এই দৃশ্য দেকে দোকানে থাকা বিভিন্ন গ্রাহকরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবং এই ঘটনা খোয়াই শহরে প্রচার হতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে একজন জেলা সভাপতি গুন্ডামি দেখে।অথচ উনার সাথে থাকা উনার সহপাঠী সাগর দেব ইচ্ছে করলেই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার ইতি টানতে পারতেন। কিন্তু তিনি তা করেননি বরং সমীরকে উত্তেজিত অবস্থায় রেখে তিনি সরে যান। সহপাঠি বা বন্ধু হিসেবে ওনার দায়িত্ব ছিল কোন কারণবশত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেখান থেকে সমীরকে সরিয়ে নিয়ে আসি তাহলে হয়তো ঘটনাটা এতদূর গরাত না । কিন্তু তা না করে দূর থেকে সমস্ত ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন সাগর দেব একজন বিচক্ষণ ব্যক্তি তাই সেখানে নিজ বন্ধু অথবা সহপাঠী সমীর দাসের এই ঘটনাকে ঘটতে দেওয়ার জন্য এক প্রকার সাহায্যেই করেছেন বলে, অনেকে মন্তব্য করেন। এই ঘটনাটি শনিবার এবং রবিবার বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার হতেই অবশেষ জেলা সভাপতি সমির কুমার দাস বুঝতে পারেন যে ঘটনাটি নির্বাচনের প্রাগমুহুর্তে এবং দলের জন্য বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। তাই রবিবার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সেই দোকানের মালিক সহ সবার কাছে ক্ষমাপ্রার্থনা চাইলেন এবং সামাজিক মাধ্যমে সেটা পোস্ট করে। এই বিষয়ে ক্ষমা চাই দিকে তিনি বলেন যে আমি আন্তরিক ভাবে ‘দুঃখ প্রকাশ ও আন্তরিক ক্ষমাপ্রার্থনা করছি যে শনিবার বিকেলবেলা খোয়াইয়ের রাধানগর বাস স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করতে গিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।একটি মন্তব্যকে কেন্দ্র করে আবেগের বশবর্তী হয়ে আমার আচরণে যে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি নিজেও গভীরভাবে মর্মাহত ও অনুতপ্ত। আমি মনে করি, মতের অমিল বা কোনো মন্তব্যের পরিপ্রেক্ষিতে কখনোই সংযম ও শালীনতা হারানো উচিত নয়। আমার আচরণে যদি দোকানের মালিক, কর্তৃপক্ষ কিংবা অন্য কারও মনে আঘাত লেগে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।আমি সংশ্লিষ্ট দোকানের মালিক ও কর্তৃপক্ষসহ সমগ্র রাজ্যবাসীর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে আমি সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ থাকব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য