Friday, November 13, 2026
বাড়িখবররাজ্যপুর নির্বাচন ঘিরে জমজমাট প্রচার, একাধিক ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীদের হয়ে জনসংযোগে আশীষ...

পুর নির্বাচন ঘিরে জমজমাট প্রচার, একাধিক ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীদের হয়ে জনসংযোগে আশীষ কুমার সাহা

আগরতলা পুর নিগম নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচারের উত্তাপ বাড়ছে। ভোটারদের মন জয় করতে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন প্রার্থী থেকে শুরু করে দলের নেতা-কর্মী ও সমর্থকরা। নির্বাচনী লড়াইয়ে নিজেদের অবস্থান মজবুত করতে জোরকদমে জনসংযোগ চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে শুক্রবার একাধিক ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নামে কংগ্রেস। শাসকদলের ভয়ভীতি ও হুমকির পরিবেশকে উপেক্ষা করেই দলীয় প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়েছে বলে দাবি কংগ্রেসের। কয়েকটি প্রচার কর্মসূচিতে সরাসরি অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সেন্ট্রাল রোড এলাকায় ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মৃদুলা ভট্টাচার্যের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। একই ওয়ার্ডে প্রার্থী প্রণব চৌধুরীও নিজের সমর্থনে জনসংযোগ করেন। অন্যদিকে, ১৭ নম্বর ওয়ার্ডের টিআরটিসি সংলগ্ন এলাকায় প্রচারে নামেন কংগ্রেস প্রার্থী অনামিকা দেব দাস। ভোটারদের কাছে দলের বক্তব্য ও নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমর্থন আদায়ের চেষ্টা করেন প্রার্থীরা।

প্রার্থীদের প্রচারে অংশ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুর নিগমের গত পাঁচ বছরের কাজকর্ম নিয়ে একাধিক প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর অভিযোগ, গত পাঁচ বছরে আগরতলা পুর নিগমে উল্লেখযোগ্য কোনও উন্নয়ন হয়নি। নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রেও পুর কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি সাধারণ নাগরিকদের উপর বিভিন্ন ধরনের করের বোঝা বাড়ানোর অভিযোগও তোলেন কংগ্রেস সভাপতি। ২০২১ সালের পুর নির্বাচনের প্রসঙ্গ টেনে আশীষ কুমার সাহা এবারের নির্বাচনেও ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি আরও গতি পাচ্ছে। একদিকে শাসকদলের উন্নয়নের প্রচার, অন্যদিকে বিরোধীদের নাগরিক পরিষেবা ও করের বোঝা নিয়ে সমালোচনা—সব মিলিয়ে আগরতলা পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য