Thursday, November 5, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদনির্ধারিত সময়ের আগেই খোয়াই চেবরির পোষ্ট অফিস বন্ধ পোষ্ট মাষ্টারের খামখেয়ালী পনায়...

নির্ধারিত সময়ের আগেই খোয়াই চেবরির পোষ্ট অফিস বন্ধ পোষ্ট মাষ্টারের খামখেয়ালী পনায় ভোগান্তির শিকার গ্রাহকরা এলাকার ক্ষোভ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা নভেম্বর….নির্ধারিত সময়ের আগেই বন্ধ খোয়াই চেবরী পোস্ট অফিস! পোস্টমাস্টারের খামখেয়ালিপনায় চরম ভোগান্তিতে গ্রাহকরা, উঠছে একাধিক অভিযোগ।খোয়াই মহকুমার অন্তরগত চেবরী পোস্ট অফিসের পরিষেবা নিয়ে এবার একরাশ ক্ষোভ উগরে দিলেন ঐ এলাকার স্থানীয় গ্রাহকরা। পোস্ট অফিস নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে না, এমনটাই গুরুতর অভিযোগ উঠেছে পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পোস্ট অফিস খোলা থাকার কথা। কিন্তু বাস্তবে সেই নিয়মের তোয়াক্কা না করেই নিজেদের ইচ্ছেমতো অফিস পরিচালনা করা হচ্ছে। এমনকি প্রতিদিন বিকেল ৪টার মধ্যেই পোস্ট অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
শুধু তাই নয়, পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত মহিলা আধিকারিকের বিরুদ্ধেও উঠেছে একাধিক অভিযোগ। গ্রাহকদের দাবি, তিনি প্রতিদিন সকাল ১১টার দিকে অফিসে আসেন এবং দুপুর ২টা থেকে ৩টার মধ্যেই অফিস ছেড়ে চলে যান। ফলে দীর্ঘদিন ধরেই বিকেলবেলা পোস্ট অফিসে এসে প্রয়োজনীয় কাজকর্ম করতে না পেরে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। অবশেষে গ্রাহকদের বিক্ষোভের কথা শুনে আজ অর্থাৎ বুধবার একজন কর্মচারী প্রায় এক ঘন্টা পরে অফিস খুলেন অর্থাৎ বিকাল পৌনে পাঁচটায় বলে জানা যায়।এখানে প্রশ্ন উঠছে, সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে পোস্ট অফিস পরিচালিত না হলে সাধারণ মানুষ তাঁদের পরিষেবা পাবেন কীভাবে? একজন গ্রাহককে নিজের প্রয়োজনীয় কাজের জন্য বারবার পোস্ট অফিসে এসে হয়রানির শিকার হতে হবে কেন?এখন স্থানীয় জনসাধারণের একটাই দাবি, ঊর্ধ্বতন ডাক বিভাগের কর্তৃপক্ষ যেন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন অতিসত্বর গ্রাহকদের কথা চিন্তা করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য