বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬ শে অক্টোবর ……সোমবার সকাল সাতটায় খোয়াই জেলা পুলিশের উদ্যোগ অনুষ্ঠিত হয় খোয়াই সুভাষ পার্ক স্থিত নৃপেন চক্রবর্তী এভিনিউ প্রাঙ্গণে রাষ্ট্রীয় একতা দিবস। এই দিবসকে সামনে রেখে এক সংহতি রেলির আয়োজন করা হয়। উক্ত রেলিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার জগদীশ্বর বোগাডি রেডি, খোয়াই থানার ওসি প্রজিত মালাকার খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা,বাইজাল বাড়ি থানার ওসি সমরেশ দেববর্মা ,চাম্পাহাউড় থানার ওসি সহ পুলিশ টি এস আর এবং অন্যান্য বাহিনীর জোয়ানরা। এই দিন সকাল সাতটায় জেলা পুলিশ সুপার পতাকা নেড়ে ইউনিটি দৌরের সুচনা করেন।এই দৌড়টি সুরু হয় নৃপেনচক্রবর্তী এভিনিউ থেকে সেটি খোয়াই সুভাষ পার্কের বাজার হয়ে গনকি পুলিশ লাইনে গিয়ে এই একতা দৌড় টি সমাপ্ত হয়। এই বিষয়ে জেলা পুলিশ সুপার জগদ্বীশ্বর বোগাডি রেড্ডি বলেন আগামী ৩১ শে অক্টোবর হল ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভ ভাই পেটেলের জন্ম দিন। এই দিনটিকে সামনে রেখে দেশজুড়ে সমস্ত জেলা এবং মহাকুমাতে সপ্তাহব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তারই অঙ্গ হিসেবে এই দিন খোয়াই জেলা পুলিশের উদ্যোগে এই কর্মসূচি টি হাতে নেওয়া হয়েছে। এর কারণ ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর সারা দেশে ৫০০ টির উপর রাজ্য ছিল। সেই সমস্ত রাজ্যগুলিকে একটি সরকারের আওতায় আনার জন্য তৎকালীন সময়ে সরদার বল্লভ ভাই প্যাটেল এক বছরের মধ্যে সারা ভারতবর্ষ ঘুরে ওই সমস্ত রাজ্যগুলিকে এক করে ভারত সরকারের অধীনস্থ করেছিলেন । যা দেখে সমস্ত পৃথিবীবাসী অবাক হয়ে গিয়েছিল যে কি করে মাত্র এক বছরের মধ্যে এতগুলি রাজ্যকে একসাথে করেছিলেন দেশের স্বার্থে সর্দার বল্লভ ভাই প্যাটেল। তাই দেশের স্বার্থে এবং দেশের জনগণকে একত্রিত করতে এবং একত্রিত রাখতে তিনি তৎকালীন সময়ে সরদার বল্লভ ভাই প্যাটেল সেই পদক্ষেপ নিয়েছিলেন দেশকে এবং তার জনগণের মধ্যে একতা বজায় রাখার জন্য।এর জন্যই খোয়াই জেলা পুলিশ এর পক্ষ থেকে একতা দৌড় এর আয়োজন করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার।



