বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ ই অক্টোবর…..
খোয়াইয়তে ১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভাবে উদ্বোধন হল খোয়াই পশু হাসপাতালের ঔষধের গোডাউন।খোয়াই জেলা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে শুক্রবার দুপুরে জেলা কার্যালয়ে ঔষধ সংরক্ষণের জন্য ১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় শুক্রবার ।পাশাপাশি পুনরায় চালু করা হয় খোয়াই অফিসটিলাস্থিত পশু হাসপাতালটিও।এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, উৎভোধক কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য এবং খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল দাস,এস সি কমিটির সভাপতি সমীর কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানর উৎভোধক বিধায়ক পিনাকী দাস চৌধুরী প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন কার্যক্রম ও পশুপালনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নতুন ভবন চালু হওয়া এবং পশু হাসপাতাল পুনরায় খুলে দেওয়ার ফলে ঔষধ সংরক্ষণ ও পশু চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকায় আরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।



