Tuesday, October 6, 2026
বাড়িখবররাজ্যজিবি হাসপাতাল চত্বর থেকে চুরি এনফিল্ড বাইক ও এনটর্ক স্কুটি, উদ্ধার করল...

জিবি হাসপাতাল চত্বর থেকে চুরি এনফিল্ড বাইক ও এনটর্ক স্কুটি, উদ্ধার করল পুলিশ

পুজোর প্রাক্কালেও রাজধানীতে থামছে না বাইক চুরির ঘটনা। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দ্বিচক্রযান চুরির অভিযোগ সামনে আসছে। তবে চুরি প্রতিরোধে প্রশ্ন থাকলেও অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে চুরি যাওয়া বাইক ও স্কুটি উদ্ধারে সাফল্য পাচ্ছে পুলিশ। মঙ্গলবার ফের এমনই নজির দেখা গেল আগরতলায়। সম্প্রতি আগরতলা জিবি হাসপাতাল চত্বর থেকে একটি এনফিল্ড বাইক এবং একটি এনটর্ক স্কুটি চুরি হয়ে যায় বলে অভিযোগ। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট মালিকরা পুলিশের কাছে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই চুরি যাওয়া দুই দ্বিচক্রযানের সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে বেশ কিছুটা সময় পর চুরি যাওয়া বাইক ও স্কুটির হদিশ পায় পুলিশ। এয়ারপোর্ট এবং জিবি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ওই দুটি দ্বিচক্রযান উদ্ধার করা হয়। যদিও এই চুরির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। এদিকে উদ্ধার হওয়া বাইক ও স্কুটি নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার সেগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেয় পুলিশ। দীর্ঘদিন পর নিজেদের চুরি যাওয়া গাড়ি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকরা। পুজোর আগে শহরে বাইক ও স্কুটি চুরির ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যেই পুলিশের এই উদ্ধার অভিযান কিছুটা স্বস্তি দিয়েছে। তবে চুরির ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার না হওয়ায় তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন গাড়ির মালিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য