বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৯ শে সেপ্টেম্বর….. SFI খোয়াই বিভাগীয় কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বারবিল হাইস্কুলের প্রধান শিক্ষকের নিকট বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে চলতে থাকা শিক্ষক সংকট নিরসনে, ছাত্রছাত্রীদের জন্য পৃথক টয়লেট ও টয়লেটগুলো নিয়মিত পরিষ্কার করা, ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিদ্যালয়ে বাউন্ডারির ব্যবস্থা সহ নানাহ ছাত্র সংশ্লিষ্ট দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়।
ডেপুটেশন প্রদানকালে ছাত্রছাত্রীরা সংগঠনের কাছে অভিযোগ জানায় যে বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষের বেড়ার সিলিং দিয়ে বৃষ্টির জল ক্লাস রুমে পড়ে যার ফলে বৃষ্টির দিনে ক্লাস করতে অসুবিধার সম্মুখীন হয় ছাত্রছাত্রীরা।
পরবর্তী সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাও দাবি গুলির সাথে পূর্ণ সহমত প্রদান করেন এবং আগামী দিনে ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষার্থে যথাযথ ভূমিকা গ্রহণ করবেন এই বলে সংগঠনকে আশ্বস্ত করেন।
ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির পক্ষ থেকেও দ্রুত দাবি গুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলেও সুস্পষ্টভাবে জানায় সংগঠন।এই দিন ডেপুটেশন প্রধানকালে উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক সাগর পাল, সভানেত্রী সায়ন্তিকা দেব, রাজ্য কমিটির সদস্য সৈকত দাশ থেকে শুরু করে সংগঠনের নেতা ও কর্মীরা।



