Tuesday, September 29, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর পরিষদের তিনটি ওয়ার্ডের নাগরিক বৃন্দের উদ্যোগে এবং দৃষ্টি দর্পণ আই...

খোয়াই পুর পরিষদের তিনটি ওয়ার্ডের নাগরিক বৃন্দের উদ্যোগে এবং দৃষ্টি দর্পণ আই কেয়ার সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সিবিড়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৯ শে সেপ্টেম্বর…..প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বনকর কথা কলি কমিউনিটি হলে খোয়াই পুর পরিষদের অন্তর্গত ৫,৬,৭ নং ওয়ার্ডের নাগরিক বৃন্দের উদ্যোগে এবং দৃষ্টি দর্পণ আই কেয়ার সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা সিবিড়।এই চক্ষু পরীক্ষা সিবিড়ের উৎভোধন করেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। এছাড়াও অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি অনুকুল দাস,এস সি সাব কমিটির চেয়ারম্যান সমির কুমার দাস ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুন্জয় নাথ শর্মা সহ দৃষ্টি দর্পণ আই কেয়ার সেন্টারের বিশেষজ্ঞরা।এই চক্ষু পরীক্ষা সিবিড়ে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এছাড়াও এই সিবিড়ের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করে দেওয়া হয় ।এই সিবিড়ের মাধ্যমে বনকর এলাকার লোকজন চিকিৎসা পরিসেবা গ্রহণ করেন। পাশাপাশি যাদের আয়ুষ্মান কার্ড রয়েছে তারা এই সিবিড়ের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করিয়ে তৈরি করা চশমা ও নিয়ে যান।এই চক্ষু সিবিড় করার ফলে বনকর এলাকার লোকজন যেমন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন তেমনি এ এলাকায় লোকজন ব্যাপক খুশি হন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য